সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
কুড়িগ্রামের চর রাজীবপুরে শাহিনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী বকুলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাড. এস.এম আব্রাহাম লিংকন। অপরদিকে আসামি পক্ষে ছিলেন অ্যাড. মুহ: ফকরুল ইসলাম।
আব্রাহাম লিংকন জানান, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার শাহিনা বেগমের সঙ্গে বকুলের বিয়ে হয় ২০০৫ সালে। বকুল কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার বাসিন্দা। বিয়ের দুই বছর পর ২০০৭ সালের ২ ডিসেম্বর সকাল ৮টার দিকে স্বামীর ঘরে শাহিনার মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ভাবীর সঙ্গে বকুলের অবৈধ সম্পর্ক জেনে যাওয়ায় শাহিনাকে গলা টিপে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়। এ ঘটনায় শাহিনার পিতা শামসুল হক ২০০৮ সালের ১৬ জানুয়ারি চর রাজীবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগের সত্যতা পাওয়া কুড়িগ্রামের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত আসামী

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি