সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩
বোর্ডভিত্তিক ফলাফলে পাসের হারে এবার সবার ওপরে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৬৫ শতাংশ। পাসের হারে সবচেয়ে পিছিয়ে যশোর। এ বোর্ডে পাস করেছেন ৬৯ দশমিক ৮৮ শতাংশ পরীক্ষার্থী।
দিনাজপুর বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের পাসের হার ছিলো ৭৯ দশমিক ০৮ শতাংশ। চলতি বছর দিনাজপুর বোর্ড থেকে ১ লাখ ১২ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১০ হাজার ৮৭৬ জন। পাস করেছেন ৮২ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী।
ময়মনসিংহ বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডের পাসের হার ছিলো ৮০ দশমিক ৩২ শতাংশ। ময়মনসিংহ বোর্ড থেকে ৭৭ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ৭৫ হাজার ৮৪৫ জন। পাস করেছেন ৫৩ হাজার ৫২৬ জন পরীক্ষার্থী।
যশোর বোর্ডের ৬৯ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের পাসের হার ছিলো ৮৩ দশমিক ৯৫ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার কমেছে। যশোর বোর্ড থেকে ১ লাখ ১১ হাজার ৩৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৯ হাজার ৬৩৪ জন। পাস করেছেন ৭৬ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী।
এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের ৮৩ হাজার ৩৭০ জন পরীক্ষার্থী পাস করেছেন। এবার এইচএসসিতে কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৩৯ শতাংশ। গতবছর এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের পাসের হার ছিলো ৯০ দশমিক ৭২ শতাংশ। গত বছর এ শিক্ষা বোর্ড থেকে ১৪ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। চলতি বছর কুমিল্লা বোর্ড থেকে ১ লাখ ১১ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১০ হাজার ৫৮০ জন।
মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাস করেছেন ৯০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৯২ দশমিক ৫৬ শতাংশ। সেই হিসাবে আলিমে পাসে হার প্রায় এক দশমিক ৮১ শতাংশ কমেছে। এ বছর মাদরাসা বোর্ড থেকে ৯৮ হাজার ১৩৯ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ৮৬ হাজারের বেশি শিক্ষার্থী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি