সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিলেটের কোম্পানীগঞ্জে বিদেশি মদসহ মো. আফজাল হোসেন (২০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তারকৃত ওই যুবক কোম্পানীগঞ্জের বালুচর এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে র্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি এ, কে, এম, কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ১১ টা ৪৫ মিনিটে কোম্পানীগঞ্জের ২নং ইসলামপুর ইউনিয়নের কলাবাড়িগ্রামস্থ কলাবাড়ি মাদ্রাসার পিছনে খোলা মাঠের উপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ৯৪ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ নামক বিদেশী মদ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি