খুলনায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৩

প্রকাশিত: ৪:৩১ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৮

খুলনা  সংবাদদাতাঃ খুলনায় বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-ফ্রান্স খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন।

 

এদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে জখম রেজাউল করিম লিটনকে (৩৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুলনা আদালতের আইনজীবী সহকারি ও খালিশপুর দুর্বার সংঘ এলাকার বাসিন্দা কাজী আব্দুল মান্নানের ছেলে।

 

শনিবার (৩০ জুন) রাত ৯টার দিকে খেলার মধ্যবিরতিতে নগরীর খালিশপুর দুর্বার সংঘ ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। হামলায় লিটনের বড় ভাই শাখাওয়াত ইসলাম (৪৪) ও মো. খোকন (৩৫) আহত হয়।

 

প্রত্যক্ষদর্শী আজিজুর রহমান জানায়, দুর্বার সংঘ ক্লাবের মধ্যে খেলা দেখার সময় স্থানীয় বখাটে যুবকরা হঠাৎ করেই বিশৃঙ্খলা শুরু করে। তারা চিৎকার ও হট্টগোল করতে থাকলে তাদেরকে ক্লাব থেকে বের করে দেয়া হয়। এর প্রতিবাদে তারা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে আক্রমণ করে।

 

আরও পড়ুন   কামরুল হুদা জায়গীরদারের অভিনন্দন ও কৃতজ্ঞতা

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে রেজাউলকে কুপিয়ে জখম ও অপর দু’জনকে পিটিয়ে আহত করা হয়। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ