সিলেট ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
রাজধানীর গুলশানের ‘অ্যাপেল থাই স্পা সেন্টার’ এ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ১৬ জন নারী।
রোববার দিবাগত রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এই স্পা সেন্টারে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী নারীদের একত্রিত করে অসামাজিক ব্যবসা পরিচালনা ও নিপীড়নমূলক কাজ চলে আসছিল।
গুলশান থানা পুলিশ জানায়, অভিযানে স্পা’র আড়ালে এই সেন্টারকে অসামাজিক কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরােধ ও দমন আইনে মামলা করা হয়েছে। গুলশান থানার এসআই মাে. ওলিয়ার রহমান বাদি হয়ে মামলাটি করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি