গোয়াইনঘাটে দুই সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৬

প্রকাশিত: 6:44 PM, August 11, 2023

গোয়াইনঘাটে দুই সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৬

প্রতিনিধি, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাটে সাজা পরোয়ানাপ্রাপ্ত দুই আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। বুধবার দিবাগত রাতভর উপজেলার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে এসব অপরাধীদের গ্রেফতারে সক্ষম হয় পুলিশ।

 

পুলিশের অভিযানে ধৃতরা হলেন, আলীরগাঁও ইউনিয়নের সাতাইন গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শামীম আহমদ, উপর কোটাপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে দুলাল আহমদ, আলমনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ জমশেদ আলী, রাউতগ্রামের ফরমান আলীর ছেলে ফরিদ আহমদ, গুচ্ছগ্রামের মৃত মনচই মিয়ার ছেলে মানিক মিয়া ও লাটি গ্রামের ময়নুল হোসেনের ছেলে হোসেন আহমেদ।

 

জানা যায়, বুধবার (৯ আগস্ট) গোয়াইনঘাট থানা পুলিশের একাধিক আভিযানিক দল রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানার বিভিন্ন এলাকা হতে সাজা পরোয়ানাভুক্ত আসামীদের আটক করা হয়েছে।

 

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে দু’জনের সাজা পরোয়ানাসহ ওয়ারেন্ট রয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ সাপেক্ষ কোর্টে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ