গোয়াইনঘাটে ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

প্রকাশিত: 12:12 PM, August 29, 2023

গোয়াইনঘাটে ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

প্রতিনিধি, গোয়াইনঘাট:

 

সিলেটের গোয়াইনঘাট থানাধীন পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রাম এলাকা থেকে ভারতীয় ১৮ বস্তা চিনি সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ভারতীয় চিনির ব্যবসার সাথে জড়িত জাহাঙ্গীর নামের অপর ব্যাক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ইসমাইল মিয়া (৪২) পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ আগস্ট) রাতে গোয়াইনঘাট থানার এসআই মো. জহিরুল ইসলাম খান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বরত ছিলেন। এদিন রাতেই গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহিরুল ইসলাম খান পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তর প্রতাপপুর নতুন বাজারের দুটি মুদি দোকানের মধ্যে একটি হতে ৫০ কেজি ওজনের ৮ বস্তা ভারতীয় চিনিসহ ইসমাইল মিয়াকে গ্রেফতার করেন।

 

অপর দিকে প্রতাপপুর গ্রামের আং খালেকের ছেলে জাহাংগীর আলম (৪০) এর দোকান থেকে ১০ বস্তা চিনি আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর পালিয়ে যায়।

 

আরও পড়ুন  ইন্টারপোলের তালিকায় প্রথম বাংলাদেশি পাচারকারী

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের উত্তরপ্রতাপপুর নয়াবাজারে এসআই জহিরুল ইসলাম খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে একজন চোরাকারবারিসহ ১৮ বস্তা চিনি আটক করেন। এ ঘটনায় জাহাঙ্গীর নামের অপর চোরাকারবারি পালিয়েছে। গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ