গোলরক্ষক লোরিস কারিউসকে হত্যার হুমকি !

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মে ২৮, ২০১৮

মাঠে ময়দানে ডেস্কঃ মর্মবেদনায়  ভুগছেন লরিস কারিউস। ভুলের মাশুল কী পরিমাণ পীড়াদায়ক হতে পারে হাড়ে হাড়ে টের পাচ্ছেন লিভারপুল গোলরক্ষক।

কারিউসের দায়িত্বহীনতার কারনে তিনটি গোল হজম করতে হয়েছে লিভারপুলকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকে আটকাতে পারেননি তিনি। তার এই ভুলের জন্য হাজার ভক্ত সমর্থক কেঁদেছেন, নিজেও কেঁদেছেন লোরিস কারিউস।

সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন এই লিভারপুল গোলরক্ষক । কিন্তু তাতেও মন গলেনি লিভারপুল সমর্থকদের।

গোলরক্ষক লোরিস কারিউসকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে তার দুটি ভুলে স্কোর লাইনের ব্যবধান দাঁড়ায় ৩-১। চ্যাম্পিয়নস লিগের এমন হারে নির্ঘুম রাত কাটিয়েছেন লিভারপুল গোলরক্ষক। ক্ষমা চাইবার পরেও তাকে কেউ ছাড় দিচ্ছেন না।

ভক্ত সমর্থকদের কাছে এখন ভিলেন হয়ে গেছেন এই লিভারপুল গোলরক্ষক । এমনকি মেরে ফেলার হুমকিও দিয়েছেন কেউ কেউ। একটি খেলা কতটা স্পর্শকাতর বিষয় হয়ে দাড়াছে লোরিস কারিউসের জীবনে।

রবিবারের ম্যাচের পর নির্ঘুম রাত কাটানোর কথা জানিয়েছেন নিজের টুইটারে কারিউস।

কারিউস লিখেছেন, ‘এখনও পর্যন্ত ঘুমাতে পারিনি আমি। ঘটনাগুলা বার বার মাথায় ভেসে বেড়াছে। আমি সতীর্থদের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে ভক্ত ও স্টাফদের কাছেও দুঃখ প্রকাশ করছি। আমি জানি দুটি ভুল করেছি, সবাইকে ছোট করেছি।’

আরও পড়ুন  ঘরের মাঠে হারল রিয়াল মাদ্রিদ

কারিউসের আকুল আবেদনের আগেই তার পাশে থাকার ঘোষণা দিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। যদিও কিছু ভক্ত এমন ভুলকে ক্ষমার অযোগ্য বলে মনে করছেন।

ব্রিটিশ কিছু গণমাধ্যমের দাবি কিছু ভক্ত প্রাণনাশের হুমকি দিয়েছেন কারিউসকে। এমন ঘটনার তদন্ত করছে মারসিসাইড পুলিশ। তারা বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা সেটি গুরুত্বের সঙ্গে দেখছি। কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন। দরকার হলে আমরা পুরো এলাকারজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের উপর তদন্ত চালাবো। সোশ্যাল মিডিয়ার এমন পোস্ট গুরুত্বের সঙ্গেই নেওয়া হচ্ছে। প্রাণনাশের হুমকিগুলো তদন্ত করা হচ্ছে।’ -রয়টার্স।

ভুলের মাশুল কী পরিমাণ পীড়াদায়ক হতে পারে হাড়ে হাড়ে টের পাচ্ছেন লরিস কারিউস। গোলরক্ষক লোরিস কারিউসকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।

কারিউসের দায়িত্বহীনতার কারনে তিনটি গোল হজম করতে হয়েছে লিভারপুলকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকে আটকাতে পারেননি তিনি। তার এই ভুলের জন্য হাজার ভক্ত সমর্থক কেঁদেছেন, নিজেও কেঁদেছেন লোরিস কারিউস।

সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন এই লিভারপুল গোলরক্ষক । কিন্তু তাতেও মন গলেনি লিভারপুল সমর্থকদের।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালে তার দুটি ভুলে স্কোর লাইনের ব্যবধান দাঁড়ায় ৩-১। চ্যাম্পিয়নস লিগের এমন হারে নির্ঘুম রাত কাটিয়েছেন লিভারপুল গোলরক্ষক। ক্ষমা চাইবার পরেও তাকে কেউ ছাড় দচ্ছেন না।
ভক্ত সমর্থকদের কাছে এখন ভিলেন হয়ে গেছেন এই লিভারপুল গোলরক্ষক । এমনকি মেরে ফেলার হুমকিও দিয়েছেন কেউ কেউ। একটি খেলা কতটা স্পর্শকাতর বিষয় হয়ে দাড়াছে লোরিস কারিউসের জীবনে।

আরও পড়ুন  রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স

সর্বশেষ সংবাদ