গোয়াইনঘাটে ব্র্যাক’র মহিলা কর্মীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: 2:28 PM, May 4, 2017

গোয়াইনঘাটে ব্র্যাক’র মহিলা কর্মীর রহস্যজনক মৃত্যু

সংবাদদাতা, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে ব্র্যাক’র এক মহিলা কর্মীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। মৃতের নাম চম্পা রানী দাশ লিপি (২২)। সে মৌলভী বাজার জেলার রাজনগর উপজেলার নগেন্দ্র দাশ’র মেয়ে এবং ব্র্যাক রাধানগর শাখার মহিলা কর্মী। লিপি প্রায় বছর খানেক পূর্বে ব্র্যাক রাধানগর শাখায় যোগদান করে এবং স্থানীয় ভিত্রিখেল গ্রামের দীনেশ ধর এর বাড়িতে লজিং হিসেবে থাকতেন।
২ মে মঙ্গলবার দুপুরে অফিসের কাজ শেষে তিনি বাসায় গিয়ে বিশ্রামের কথা বলে তার কক্ষে যান। সন্ধ্যায় ওই বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে তার কোন সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে গোয়াইনঘাটের থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ সংবাদ