গোয়াইনঘাটে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: 12:24 PM, October 4, 2020

গোয়াইনঘাটে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি, গোয়াইনঘাট:

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, মাদকমুক্ত সমাজ চাই, মাদক সেবন বন্ধ করো সুশীল সমাজ গড়ে তুলো’ এই শ্লোগানে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদক ও অসামাজিক কার্যকলাপ বিরোধী সমন্বয় কমিটি জাফলং এর আয়োজনে শনিবার বিকেলে স্থানীয় মামার বাজার পিউলী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদক ও অসামাজিক কার্যকলাপ বিরোধী সমন্বয় কমিটি জাফলংয়ের আহবায়ক রুবেল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জালাল মিয়া ও নাজমুল হোসাইন নাজিমের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের ইনচার্জ রতন শেখ, ইউপি সদস্য আব্দুল কাদির, জাফলং নিউজ টুয়েন্টিফোর ডট কম’র সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সুমন, তোয়াকুল কলেজের প্রভাষক লোকমান শিকদার, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত।

আরও পড়ুন  ৩ মাসেও প্রতিকার পাননি পানসী ইন রেস্টুরেন্টে প্রতারিত হওয়া গ্রাহক

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উদয়ন তরুণ সংঘের সভাপতি আওয়াল আহমেদ, বৃহত্তর হেমার শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম, শান্তিনগর আদর্শ যুব সংঘের সভাপতি জয়দুল ইসলাম, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের উপদেষ্টা কামাল হোসাইন, জাফলং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির রহমান সাজন, প্রত্যেয় স্বেচ্ছাসেবী সংস্থা প্রসেস’র ধর্ম সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা শ্রী শেরগুল গোসাই।

এ সময় জাফলংয়ের বিভিন্ন সামাজিক সংগঠনসহ ১৮টি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- সূর্য তরুণ সমাজ কল্যাণ যুব সংঘের সহ সহসভাপতি মো. কাজিম উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং ধর্ষণের মতো খারাপ কাজ থেকে যুব সমাজকে বিরত থাকতে হবে। মাদক হচ্ছে সামাজিক অবক্ষয়ের মূল কারণ। তাই আমাদের যুব সমাজকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে মাদকসহ যেকোন অসামাজিক কার্যকলাপ রোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি যুব সমাজকেও সোচ্চার হতে হবে। তাহলে সমাজ থেকে মাদক নির্মূল সহজ হয়ে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ