গৌরনদীতে আ’লীগের মেরী জয়ী

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

সংবাদদাতা, বরিশাল:  বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা)প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরী ৯৮,৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) মঞ্জুর হোসেন মিলন পেয়েছেন ২৭৮২ ভোট।

গৌরনদী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। মেরী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ