ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি বন্ধ

প্রকাশিত: ৮:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি বন্ধ
প্রভাতবেলা ডেস্ক: ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে এ নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সকাল ৬টা থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে এরুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ