সিলেট ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জুন ২১, ২০২০
প্রতিনিধি, সাভার:
সাভারের আশুলিয়ায় ৯ বছরের এক শিশুকে ঘুমের ঔষধ খাইয়ে ধর্ষণের অভিযোগে বকুল মিয়া (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সামিউল ইসলাম। এর আগে শনিবার (২০ জুন) গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকা থেকে বকুল মিয়াকে আটক করে পুলিশ।
আটক বুকল মিয়া নাটোর জেলার লালপুর এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকার ফারুক মিয়ার বাড়িতে ভাড়া থেকে রিকশা চালাতেন।
পুলিশ জানায়, ওই শিশুর বাবা ও মা দুজনই পোশাক কারখানায় কাজ করেন। প্রতিদিনের মত গত শনিবার (২০ জুন) তাদের দুই শিশুকে রেখে কারখানায় কাজে যান। এই সুযোগে তাদের পাশের কক্ষের ভাড়াটিয়া বকুল মিয়া কৌশলে ওই শিশুদের ঘুমের ওষুধ খাওয়ায়। পরে ৯ বছরের শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। বাবা ও মা কারখানা থেকে ফিরে শিশুদের অসুস্থ দেখতে পেলে প্রাথমিক জিজ্ঞাসায় শিশুরা জানায়, বকুল মিয়ার দেয়া খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েছিল। বিষয়টি জানাজানি হলে অন্যান্য ভাড়াটিয়ারা বকুলকে আটক করে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে বকুল মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় মধ্য রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় বকুল মিয়াকে গ্রেফতার দেখায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো: সামিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসামীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ধর্ষণ মামলা দায়ের করেছেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। সেই সাথে ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি