চান্দাই ছাহেব বাড়িতে ফাতেহা শরিফ ১৭ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৭

দক্ষিণ সুরমার চান্দাই গ্রামের শাহ সুফি মাওলানা জহির উদ্দিন আমহদ (র.) ও তার সুযোগ্য পুত্র শাহ সুফি আশরাফ উদ্দিন আহমদ ‘নক্সবন্দি মোজাদ্দেদি ইব্রাহিমী’ (র.)-এর ওফাত দিবস উপলক্ষে বার্ষিক ফাতেহা শরিফ অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি চান্দাইস্থ ছাহেব বাড়ি প্রাঙ্গণে দিবারাত্র ব্যাপী এ ফাতেহা শরিফ অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য আয়োজনে।
‘চান্দাই ছাহেব বাড়ি ফাতেহা শরিফ বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে ও ব্যাবস্থাপনায় ১৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২ টা থেকে পরদিন ফজর পর্যন্ত অনুষ্ঠিতব্য ফাতেহা শরিফে বিভিন্ন অধিবেশনে প্রদান করা হবে নসিহতি বয়ান, তা’লিম-তরবিয়ত এবং সম্পন্ন হবে খতমে কুরআন ও সমগ্র জাতির জন্য বিশেষ দোয়া।
এতে সভাপতিত্ব করবেন সুদূর ভারত থেকে আগত হজরত মাওলানা শাহ মাবরুর আহমদ খান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত হবেন ভারতের মুফতি সাইয়্যেদ মুহাম্মদ এহসানুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকী জৌনপুরী এবং বিশেষ মেহমান হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিমান ক্বারী সাইয়্যেদ মুহাম্মদ ওবায়েদউল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকী জৌনপুরী।
তা’লীম ও তরিবায়াত পেশ করবেন মাওলানা কাজি রফিক আহমদ, মাওলানা কাজি আবদুল হাদি ও মাওলানা জালাল উদ্দিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ফাতেহা শরিফে আগমন করবেন হজ. মাওলানা খিজির আহমদ চাঁদপুরী, মাওলানা. মুস্তাফিজুর রহমান আল-আজহারি মিশরী, মাওলানা হাফিজ শামসুজ্জামান শমসের আলী চান্দাই ও মাওলানা হাফিজ বদরুল হক ইউকে।
এদিকে, এ ফাতেহা শরিফে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ইসলামী বিষয়ে প্র্শ্ন-উত্তর পর্ব। জিজ্ঞাসার উত্তর প্রদান করবেন মাওলানা মুজিবুর রহমান ভাদেশ্বরী ও মাওলানা আবদুল মুছাব্বির। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ