সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের চুনারুঘাটে স্থানীয় একটি খাল থেকে ভাসমান অবস্থায় সোহাগ মিয়া (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ ডিসেম্বর) উপজেলার শানখলা ইউপির লালচাঁদ গ্রামের একটি খাল থেকে ভাসমান অবস্থায় কিশোরটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোর সোহাগ মিয়া ওই গ্রামের হিরণ মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় এলাকাবাসী সোহাগ মিয়ার মরদেহ খালে ভাসতে দেখতে পেয়ে চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম বলেন, মরদেহটি পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি