ছাতক হাসপাতালের আরএমও করোনা আক্রান্ত

প্রকাশিত: 2:17 AM, May 28, 2020

ছাতক হাসপাতালের আরএমও করোনা আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, ছাতক:  সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাইদুর রহমানের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতকের কৈতক ২০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মোজহারুল ইসলাম ।

বুধবার (২৭ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তার নমুনা টেস্ট করে কোভিড-১৯ পজেটিভ বলে জানানো হয়। ডা. সাইদুর রহমান কৈতক ২০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার, বর্তমানে প্রেষণে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন। এনিয়ে ছাতক উপজেলায় ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ