সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৭
ছাতক প্রতিনিধি: ছাতকে সকালের নাস্তা করতে গিয়ে বিরানী হাউজ থেকে লাশ হয়ে ফিরেছেন মঞ্জিল আহমদ(৩৫) নামের এক ফল ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ পয়েন্টের মা বিরানী হাউজে। মঞ্জিল আহমদ গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-চাকলপাড়া গ্রামের মৃত সুলতান আহমদের পুত্র। এ ঘটনায় বিরানী হাউজের কর্মচারী ও দিঘলী মাঝপাড়া গ্রামের মৃত হারুন মিয়ার পুত্র দিলোয়ার হোসেন(১৬)কে ঘটনাস্থল থেকে এবং ও বাবুর্চি নেছার আহমদকে সন্ধ্যায় তার নিজ বাড়ি তকিপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। প্রত্যক্ষ সুত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ পয়েন্টের ফল ব্যবসায়ী মঞ্জিল আহমদ সকালের নাস্তা খেতে মা বিরানী হাউজে যায়। নাস্তা দেয়ার এক পর্যায়ে পানি দিতে গিয়ে কর্মচারীর অসাবধানতায় নাস্তার প্লেটে পানি পড়ে গেলে নাস্তা না খেয়ে উঠে পড়েন ফল ব্যবসায়ী মঞ্জিল আহমদ। এ সময় নাস্তার বিল পরিশোধ নিয়ে মঞ্জিল আহমদের সাথে বিরানী হাউজের মালিক নিজাম উদ্দিনের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সহযোগিদের নিয়ে মঞ্জিল আহমদকে বেধড়ক মারধোর করে নিজাম উদ্দিন। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ছাতক থানার ওসি আশেক সুজা মামুন এ ঘটনায় ২ জন আটকের কথা স্বীকার করে জানান, লাশের ময়না তদন্তের রির্পোট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি