সিলেট | |
প্রকাশিত: 12:40 PM, July 18, 2020
প্রতিনিধি, ছাতক:
সুনামগঞ্জের ছাতকে পানিতে ভাসমান অবস্থায় আনুমানিক একবছর বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে ছাতক থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর সংলগ্ন নয়া রত্না নদী থেকে এ শিশুর লাশ উদ্ধার করা হয়।
দুপুরে স্থানীয় জালালপুর-দোলারবাজার সড়কের পূর্বদিকে রত্না নদীতে শিশুর ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। বিকেলে থানার এসআই লিটনের নেতৃত্বে ছাতক থানা ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
স্থানীয় লোকজন ধারণা করছেন, বানের জলে ভেসে আাসতে পারে অজ্ঞাতনামা এ ছেলে শিশুর লাশ ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি