ছাতকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির গুরুতর অভিযোগ

প্রকাশিত: 3:57 AM, August 26, 2021

ছাতকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির গুরুতর অভিযোগ

মীর আমান  লুমান, শিক্ষানবীশ প্রতিবেদক, ছাতক♦ ছাতকের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতারণা, অনিয়ম, দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মাওলানা ফিরোজ আহমদ। তিনি উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউপির বাগইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ফিরোজ আহমদ উপজেলার কালারুকা ইউপির রায়সন্তোষপুর গ্রামের  মৃত মুজাফর আলী পুত্র।

প্রকাশ, সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউপির বাগইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফিরোজ আহমদের বিরুদ্ধে হামলা, মামলা, ভাংচুর , প্রতারনাসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। বুধবার(২৫শে আগষ্ট) সিলেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক বরাবরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ফিরোজ আহমদের নামে সুনামগঞ্জ আদালতে মামলা রয়েছে এবং তাঁর নানা অপকর্ম প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।

এছাড়াও জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক ছাত্রীকে মানবিক নির্যাতনের ঘটনায় তাকে বদলি করা হয়।
৪৭নং আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সরকারী নতুন বই বিতরনের নামে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল।
গত বছর রাতের আধারে একই গ্রামের কাপ্তান মিয়ার পাকা ধান লুটপাট করা হয় তাঁর নেতৃত্বে। এ ঘটনায় একাধিক শালীশ বৈঠকে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আদালতে মামলা করা হয়।

আরও পড়ুন  ফিলিপাইনে যাচ্ছেন অর্থমন্ত্রী

এব্যাপারে সিলেট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে উপ-পরিচালক অফিস প্রভাতবেলাকে  অভিযোগ প্রাপ্তির  সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ