সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মে ২৯, ২০২০
প্রতিনিধি,ছাতক: ছাতকে নতুন আরো ৬ জন করোনায় আক্রান্ত। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় আরো ৬জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়।
সুত্র জানায়, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানী) ডা. শাহীন রেজা, এছাড়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-নোয়াগাওঁ ৩ জন ও জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকার একজন ফার্মেসি ব্যাবসায়ী ও তার ছেলের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
ফার্মেসি ব্যাবসায়ী আব্দুল হক,জাউয়া বাজার আওয়ামী লীগের (একাংশের)সাধারন সম্পাদক,ইউনিয়নের রাউলী গ্রামের মৃত চমক আলীর পুত্র ও তার ছেলে মামুন আহমদ। এনিয়ে এ উপজেলায় ২১জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ৫জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি