ছাতকে ভেষজ চিকিৎসায় করোনা জয় করলেন ডা. শাহিন রেজা

প্রকাশিত: 2:06 PM, June 20, 2020

ছাতকে ভেষজ চিকিৎসায় করোনা জয় করলেন ডা. শাহিন রেজা

 

প্রতিনিধি, ছাতক:

 

সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভেষজ ওষুধ সেবনে সুস্থ হয়ে উঠেছেন ডা. কে এম শাহিন রেজা। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (ইউনানী) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

করোনার প্রাদুর্ভাবের মধ্যেও নিয়মিত রোগীদের সেবা দিয়ে গত (২৮ মে) তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ার পরেই তিনি ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া শুরু করেন।

 

ডাক্তার শাহীন রেজা জানান, পরিমাণমতো লেবু, লবঙ্গ, দারচিনি, এলাচ, আদা ও রসুন পানিতে ফুটিয়ে সহনীয় মাত্রায় ভাপ নিয়ে ঐ পানি দিয়ে দিনে তিন বার গার্গল করার পাশাপাশি এন্টিবডি তৈরির জন্য ভেষজ ঔষধ সেবনের মাধ্যমে তিনি করোনা মুক্ত হয়েছেন।

 

পুণরায় নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে অফিসিয়ালি হাসপাতালের আইসোলেশন কেবিন ছেড়ে বাসায় অবস্থান করছেন করোনা বিজয়ী এই চিকিৎসা যোদ্ধা।

আরও পড়ুন  হবিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে হাজতির মৃত্যু

 

তিনি জানান, করোনায় ভয় নয় মনোবল শক্ত রেখে আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ