সিলেট | |
প্রকাশিত: 12:38 PM, February 13, 2021
প্রতিনিধি, ছাতক :
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে সুনামগঞ্জের ছাতকে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছে পুলিশ ও ইসলামি সম্মেলনের আয়োজকরা।
সুনামগঞ্জের ছাতকে মামুনুল হকের আগমনকে কেন্দ্র করে উপজেলায় ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আয়োজকরা বলছেন, সব ধরনের বাধা-বিপত্তি ডিঙিয়ে ইসলামি মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। তাকে সুরক্ষা দিতে প্রস্তুত রয়েছে স্বেচ্ছাসেবক দল।
সংশ্লিষ্টরা জানান, শনিবার উপজেলার জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মৈশাপুর মাদ্রাসার ৪৩তম বার্ষিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাওলানা মুহাম্মদ মামুনুল হকের উপস্থিত হওয়ার কথা রয়েছে। এজন্য পোস্টার-ব্যানার টাঙিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। শুক্রবার জুমার নামাজ শেষে মৈশাপুর গ্রামে আয়োজকদের সঙ্গে পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষে সার্বিক বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন ওসি শেখ নাজিম উদ্দিন।
এ বিষয়ে মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুস সামাদ বলেন, সম্মেলন সফল করার লক্ষ্যে দুই শতাধিক যুবককে নিয়ে স্বেচ্ছাসেবক দল প্রস্তুত করা হয়েছে। সম্মেলনের সব প্রস্ততি সম্পন্ন হয়েছে।’ রাতেই স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমোদন পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তবে ওসি নাজিম উদ্দিন বলেন, মাদ্রাসার মাহফিলে মামুনুল হক যাতে না আসেন, সেটা দেখা হচ্ছে। অনুমতি ছাড়া যদি তিনি আসেন তাহলে সেটা আইনি প্রক্রিয়ায় প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, প্রোগ্রামের অনুমতি দেওয়া হয়েছে তবে মামুনুল হক আসতে পারবেন না। এটা আমাদের শেষ বার্তা। আয়োজকদের এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি