ছাতকে শিশুর দেহ থেকে বিচ্ছিন্ন মাথার অংশ উদ্ধার

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৩

ছাতকে শিশুর দেহ থেকে বিচ্ছিন্ন মাথার অংশ উদ্ধার

প্রতিনিধি, ছাতক:

ছাতকে খুন হওয়া তৃতীয় শ্রেণির ছাত্রী শিশু ইভা আক্তারের (৮) বিচ্ছিন্ন মাথা ৪৮ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

 

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের লিটন মিয়ার ধান ক্ষেত থেকে ওই শিশুর মাথা উদ্ধার করা হয়।

 

ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, ২ দিনের বিশেষ অভিযানের পর শুক্রবার সন্ধ্যায় মাথাটি উদ্ধার করা হয়েছে। এই খুনের সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। শীঘ্রই ধরা পড়বে।

 

এর আগে বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে ইভা বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানের যাওয়ার জন্য বাড়ী থেকে বাহির হয়ে নিখোঁজ হয়। তার কয়েক ঘন্টা পরে ধানের জমিতে মাথাবিহীন বিবস্ত্র অবস্থায় ইভার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ