ছাতকে শিশুর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: 3:39 PM, June 13, 2020

ছাতকে শিশুর রহস্যজনক মৃত্যু

 

প্রতিনিধি, ছাতক:

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইসলামপুর এলাকায় নাজনীন বেগম (৯) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এটি হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

 

গতকাল (১২ জুন) শুক্রবার বিকালে পৌর শহরের নোয়ারাই (ইসলামপুর) এলাকায় এঘটনাটি ঘটে। সে এই এলাকার ওমান প্রবাসী আখল মিয়ার মেয়ে।

 

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার বিকালে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নাজনীন বেগমকে ঘরে একা রেখে তার মা পাশের বাড়িতে বেড়াতে যায়। কিছুসময় পর শিশুর মা ঘরে ফিরে দেখতে পায় ঘরের বারান্দায় একটি চেয়ারে বসা নাজমিন বেগম। তার গলায় ওড়না পেছানো এবং ওড়নাটি বাসার ডিসলাইনের সাথে ঝুলানো।

 

এ অবস্থায় মেয়েকে দেখে তিনি চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে এসে দেখতে পান নাজমিন বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েছে। স্থানীয়দের ধারণা শিশুটিকে কৌশলে হত্যা করে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন  হক সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ময়নাতদন্তের পর আসল রহস্য উদঘাটন হবে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ