ছাতকের খুরমা (উত্তর) ইউনিয়নে এড. মনির উদ্দিনের গণসংযোগ অব্যাহত

প্রকাশিত: 8:19 PM, December 1, 2020

ছাতকের খুরমা (উত্তর) ইউনিয়নে এড. মনির উদ্দিনের গণসংযোগ অব্যাহত

প্রতিনিধি, ছাতক:

সুনামগঞ্জের ছাতক উপজেলার ৬ নং খুরমা (উত্তর) ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ অব্যাহত রেখেছেন আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মনির উদ্দিন ।

কিছু দিন ধরেই ইউনিয়নের গ্রামে গ্রামে গণসংযোগ, কুশল বিনিময় ও ঘরোয়া বৈঠক করে যাচ্ছেন ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক, গোবিন্দগঞ্জ এমএ হক স্মৃতি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ছাতক উপজেলা শাখার সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ, সিলেট জেলা শাখার সদস্য এডভোকেট মনির উদ্দিন ।

 

 

ছাতকের খুরমা (উত্তর) ইউনিয়নে এড. মনির উদ্দিনের গণসংযোগ অব্যাহত

 

মঙ্গলবার (০১ ডিসেম্বর) ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলমপুর, মাঞ্জিআরা ও ঘিলাছড়া গ্রামে গণসংযোগকালে এড. মনির উদিন বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। তাই দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়ে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন ।

আরও পড়ুন  নবীগঞ্জে অসামাজিকতার অভিযোগে তরুনীসহ ৩ জনের কারাদন্ড

২নং ওয়ার্ডে গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ফজর আলী, নিয়ামত আলী, জসিম মিয়া, কাপ্তান আলী, লিটন, দিলন, জলাল উদ্দিন, কালা মিয়া, আব্দুল মুমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ