ছাতকের জাউয়ায় নতুন ৫ জনসহ করোনা আক্রান্ত বেড়ে ৬২

প্রকাশিত: 2:08 PM, June 12, 2020

ছাতকের জাউয়ায় নতুন ৫ জনসহ করোনা আক্রান্ত বেড়ে ৬২

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের আরও ৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ।গত বুধবার কৈতক হাসপাতালে নমুনা সংগ্রহ করে শাবির পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার (১১ জুন) ৫ জনের করোনা শনাক্ত হয়।

 

আক্রান্তরা ইউনিয়নের কৈতক, রাউলী, দেবেরগাঁও, লক্ষমসোম, জাউয়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে জাউয়া বাজার এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬২ এবং ছাতক উপজেলায় মোট ১১৯ জন।

 

গতকাল বৃহস্পতিবার রাতে কৈতক হাসপাতালের আরএমও ডা. মোজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন জানান, গতকালের ৫জনের মধ্যে জাউয়াবাজার কলেজের প্রভাষক নাজমুল হক এবং করোনা প্রতিরোধে উপজেলা স্বেচ্ছাসেবক টিমের জাউয়া বাজার ইউনিয়নের টিম লিডার জহিরুল ইসলাম শাওনও রয়েছেন ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ