সিলেট | |
প্রকাশিত: 4:54 PM, February 6, 2021
প্রভাতবেলা ডেস্ক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।
শনিবার (৬ ফেব্রুয়ারী) সকালে নগরীর বন্দবাজার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালীটি নয়াসড়ক পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট মহানগর শিবির সেক্রেটারি আব্দুল্লাহ আল-ফারুকের পরিচালনায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম বলেন, ছাত্রশিবির এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, মেধাবী ছাত্রসমাজের প্রিয় ঠিকানা। অসংখ্য অগনিত পথহারা ও দিশেহারা ছাত্রসমাজের আশ্রয়স্থল। সন্ত্রাসনির্ভর ছাত্ররাজনীতির মাধ্যমে ছাত্রসমাজকে যখন পরিকল্পিত বিপথগামী করা হচ্ছিল, যখন শিক্ষাব্যবস্থা ছিল ধ্বংসের দ্বারপ্রান্তে ইসলামী মূল্যবোধকে উৎখাত করতে খোদাদ্রোহী শক্তি বিস্তার করছিল বিষাক্ত থাবা ঠিক তখনি ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে কার্যক্রম শুরু করেছিল ছাত্রশিবির।
প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি ছাত্রশিবির মেধা ও নৈতিকতার সমন্বয় সাধন করে একটি আদর্শ সমাজ গঠনে কার্যকরী ভুমিকা পালন করে যাচ্ছে। ছাত্রসমাজের কল্যাণের লক্ষ্যে ভবিষ্যতেও ছাত্রশিবির তার সকল গঠনমূলক কাজ অব্যাহত রাখবে এছাড়াও তিনি ধর্মবর্ণ নির্বিশেষে ছাত্রশিবিরকে সহযোগিতা করার উদাত্ত আহবান জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি