জকিগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: 4:34 PM, September 19, 2023

জকিগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি, জকিগঞ্জ:

সিলেট-জকিগঞ্জ সড়কে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে জয়নাল আবেদিন নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের নোয়াগ্রাম যাত্রী ছাউনী সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদিন জকিগঞ্জ উপজেলার শাহজালালপুরের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার এসআই মফিদুল হক সজল।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নোয়াগ্রাম যাত্রী ছাউনী সামনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত জয়নাল আবেদিনকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

এব্যাপারে জকিগঞ্জ থানার এসআই মফিদুল হক সজল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত জয়নাল আবেদিনকে হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ