সিলেট ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০
প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৩৬ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে পৌর মিলনায়তনে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হক বাজেট ঘোষণা করেন।
এ উপলক্ষে এক সুধী সমাবেশে ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত পৌর সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ, সাবেক পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, নাগরিক ফোরাম নেতা নুরুল হক, বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, কাউন্সিলর গিয়াস উদ্দিন, দেলোয়ার হোসাইন, তাজিবুর রহমান প্রমুখ।
সভায় ২০২০-২০২১ অর্থ বছরের ৩৬ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। রাজস্ব ব্যয় দেখানো হয় ১ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। বাজেটে সার্বিক উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি