সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট দক্ষিণসুরমাস্থ ‘আতিয়া মহল ট্র্যাজেডি’ সদ্য সমাপ্ত হয়েছে। পুরো ৪টা দিন দেশবাসীসহ বহি:র্বিশ্বের মানুষও উদ্বেগ-উৎকণ্ঠায় ছিলো আতিয়া মহলের প্রকৃত খবর জানতে। এদিকে আজ (২৯ মার্চ) থেকে চলমান মৌলভীবাজারে পৃথক ২টি বাড়িতে ‘জঙ্গিরা অবস্থান করছে’ অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে। তবে আগেও দেখা গেছে, এসব ঘটনা নিয়ে নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ভুল তথ্য ও সংবাদ দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়।
দেখা গেছে, সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক এবং অনলাইনভিত্তিক অনেক ভুঁইফোড় নিউজ পোর্টাল এসব ঘটনা নিয়ে বিভিন্ন ভুল তথ্য ও সংবাদ প্রচার-প্রসার করে জনসাধারণকে বিভ্রান্ত ও আতঙ্কিত করে তুলছে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে তিক্ততা প্রকাশ পাচ্ছে।
এ বিষয়ে স্বয়ং প্রধানমন্ত্রী উম্মা প্রকাশ করে জঙ্গিবাদ বিষয়ে সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হবার আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, আজকের মৌলভীবাজার ‘জঙ্গি বিরোধী অভিযান’সহ দেশ-বিদেশের সব খবর জানতে চোখ রাখুন দৈনিক প্রভাতবেলা’র মুদ্রণ ও অনলাইন সংস্করণে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি