জাফলং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মে ২৩, ২০২০

জাফলং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি সেতুর কাছে এক বাংলাদেশিকে গুলি করে মেরেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিএসএফের গুলিতে নিহত কালা মিয়া (৩৭) জাফলংয়ের নয়াবস্তির বাসিন্দা। তিনি পেশায় পাথর শ্রমিক ।

 

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, জাফলং সীমান্তের ওপারে ডাউকি সেতুর কাছে লাকড়ি কুড়াতে গিয়েছিলেন কালা মিয়া। ওই সময় বিএসএফের গুলিতে তিনি নিহত হন।

 

আব্দুল আহাদ আরো জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ