জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় মামলা

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৫

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় মামলা

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১টার দিকে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন সেকেন্ড অফিসার এসআই উৎসব কর্মকার। তিনি বলেন, ‘সরকারি কাজে বাধাদান, গাড়ি আটক ও অবরোধের অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ওসি স্যারসহ আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযানে আছি।’

এর আগে, গত শনিবার সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাঁদের গাড়িবহর আটকে দেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা। তাঁরা বন্ধ থাকা জাফলংসহ সিলেটের পাথর কোয়ারিগুলো চালুর দাবিতে স্লোগান দেন।

আরও পড়ুন  জামালগঞ্জে সহকারি শিক্ষা কর্মকর্তার বিদায়ী অনুষ্ঠান

এদিকে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগে গতকাল সকালে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

এ ছাড়া একই ঘটনায় সন্ধ্যায় ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। এতে তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীর উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ