জামালগঞ্জে আগুনে ৯ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: 4:10 PM, May 25, 2018

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ সংবাদদাতাঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভোর ৫ ঘটিকায় সিএন্ডবি রোডের পশ্চিম গলিতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

অগ্নিকান্ডে সাচনা বাজারে ৯টি দোকান পুড়ে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আগুন লাগার সংবাদ পেয়ে স্থানীয় জনগন আগুন নেভানোর জন্য প্রচেষ্টা চালায় ও সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রায় ৩ ঘন্টা অগ্নিকান্ডের লেলিহান শিখায় দোকান-পাট পুড়ে ছাই হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাচনা বাজারে এক বছরের এনিয়ে দ্বিতীয়বারের মত এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গত বছর একই সময়ে বাধঁ বাজারে ৭টি ঘর পুড় ছাই হয়।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীদের মতে মেহেদী কম্পিউটার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। আর এতে বেশী ক্ষতির সন্মুখিন হয়েছে – ক্ষতিগ্রস্থ ইসলাম টেড্রার্স, শাহ জালাল মেশিনারিজ স্টোর, মনির এন্টারপ্রাইজ, মেহেদী কম্পিউটার, সূর্য মোবাইল সেন্টার ও ওয়াহিদ স্টোর, উপমা মেশিনারি সহ ঝুমা স্টোর, বন্যা স্টোর, সুরঞ্জনের দোকান। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সরকারের কাছে দাবি ক্ষতি পুরনের জন্য আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন  যুবদল নেতা আদিল আহমদ রিমন আটক

এদিকে এই সংবাদ পেয়ে, অগ্নিকান্ড পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান। আরো ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, ওসি তদন্ত মিজানুর রহমান, বনিক সমিতির সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সাচনা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক এম নবী হোসেন সহ বিভিন্ন পেশাজীবি মানুষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ