জামায়াত নেতা আজিজসহ ৬ জনের মৃত্যুদন্ড

প্রকাশিত: 10:02 PM, November 22, 2017

প্রভাতবেলা প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ও গাইবান্ধার প্রাক্তন সংসদসদস্য আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া সহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আব্দুল আজিজ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আব্দুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আব্দুর রহিম মিঞা (৬২)। মামলায় ছয় আসামির মধ্যে মো. আব্দুল লতিফ কারাগারে আছেন। বাকি পাঁচ আসামি পালাতক।

এই বেঞ্চ রায় ঘোষণার জন্য দিন রাখেন বুধবার। এর আগে গত ২৩ অক্টোবর উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ মামলা রায়ের জন্য অপেক্ষামান রাখা হয়।

আজিজসহ গাইবান্ধার ছয়জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই বছরের ২৩ নভেম্বর প্রসিকিউশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মাত্র একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে ঘোড়ামারা আজিজসহ সব আসামিকে পলাতক দেখিয়েই আদালতে মামলার বিচারিক কাজ শুরু হয়।

আরও পড়ুন  করোনায় আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ১০৫১

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সুন্দরগঞ্জ-১ আসনে সংসদ সদস্য ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সদস্যআব্দুল আজিজ মিয়া। তিনি চারদলীয় জোট থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন

সর্বশেষ সংবাদ