সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাজনৈতিক দল হিসেবে যুদ্ধাপরাধী জামায়াতের বিচার করা যায় কিনা সে বিষয়ে আইন সংশোধন করা হচ্ছে।
বুধবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন,আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন তৈরি করে ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দিয়েছিলাম। ক্যাবিনেট ডিভিশন লেজিসলেটিভ ভাষা আবারও একটু ইয়ে (সংশোধন) করার জন্য বলেছে। আইনটি আমাদের কাছে আছে। আমরা চেষ্টা করব প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে আবারও আইনটি ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়ে দেব, যাতে এটা মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হয়।
তিনি বলেন, ১৯৭৩ সালে যে আইন করা হয়েছিল সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা মানবতাবিরোধী ব্যক্তি তাদের বিচার করার জন্য। তখন সেই আইনটাতে দল হিসেবে জামায়াতের বিচার করার জন্য করা হয়নি। তবে ১৯৭২ সালে যখন সংবিধান প্রণয়ন করা হয় তখন জামায়াতকে ‘ব্যান্ড’ (বাতিল) করা হয়েছিল। সে কারণে দাবি উঠেছিল।
তিনি আরও বলেন, বিগত তিনটি রায়ে দেখা গেছে যে, জামায়াত দল হিসেবে যুদ্ধাপরাধে জড়িত। তাদের বিচারের জন্য দাবি উঠেছে সেই সেই দাবির পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে বিদ্যমান আইনে বিচার করা যায় না তাই সংশোধন প্রয়োজন।
বঙ্গবন্ধু হত্যা ও জেলা হত্যার নেপথ্যে থাকাদের খুঁজে বের করতে আইন কমিশন করা প্রয়োজন বলেও মত দেন আইনমন্ত্রী।
তিনি বলেন, যদি নেপথ্যে থাকাদের চিহ্নিত করতে না পারি তাহলে ১৯৭৫ সালের ১৫ আগস্টের মতো ষড়যন্ত্র থেকে বের হতে পারবো না, সেই ছায়া থেকে বের হতে পারবো না।
আগের মেয়াদে সাংবাদিকদের দাবির মুখে ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা সংশোধনের কথা বললেও এবার একটু সুর পাল্টে আনিসুল বলেন, সংশোধনের চেয়ে আইনের যেন অপব্যবহার না হয়, সেদিকেই বেশি সর্তক সরকার ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি