সিলেট | |
প্রকাশিত: 3:09 PM, June 23, 2022
কবীর সোহেল,সিলেট♦
বাংলাদেশের রাজনৈতিক দলের প্রধানদের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি প্রত্যন্ত জনপদে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মানুষের দ্বারে ত্রাণ নিয়ে পৌঁছেছেন। সিলেটে শত বছরের ইতিহাসের ভয়াবহতম বন্যার প্রথম লগ্নেই তিনি সিলেটে দূর্গত মানুষের কাছে পৌঁছেন। ৫০ লক্ষ টাকার ত্রাণ ফান্ডের ঘোষণা দিয়ে তিনি চমকে দেন দেশবাসীকে। চরম প্রতিকূল স্রোতে বহমান জামায়াতের বুকের প্রশস্ত স্ফীত কতটুকু জানান দেন তিনি।
সিলেট নগরীর ২৪ নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ পূর্ব এক বক্তব্য জাদুমন্ত্রের মত কাজ করে নেতাকর্মীদের মাঝে। এ বক্তব্য যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। ডা. শফিক ত্রাণ প্রদানকালে সিলেটের আঞ্চলিক ভাষায় বলেন, “ ভালা অইতো যদি নিজোর খান্দো খরি নিয়া আফনারার ঘরো ফৌছাইয়া দেওয়া যাইতো”-। ( ভালো হতো যদি নিজের কাঁধে করে নিয়ে আপনাদের ঘরে পৌছিয়ে দেয়া যেত)। বক্তব্য আমীরের প্র্যাকটিস নেতাকর্মীর। শত শত নেতাকর্মী কাঁধে ত্রাণের বস্তা নিয়ে ছুটে চলেন কাঁদা জল মাড়িয়ে দুর থেকে বহুদুরে। সিলেট মহানগরী আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা (উত্তর) সেক্রেটারী জয়নাল আবেদীন থেকে শুরু করে জেলা উপজেলার নেতৃবৃন্দ দলীয় প্রধানের আফসোসকে আনন্দে আমল করে চলেছেন। নেতা কেমনে কর্মীদের কর্মে উদ্বুদ্ধ করতে তার ক্যারিশমা দেখালেন ডা. শফিকুর রহমান। আর নেতার বক্তব্যই যে নির্দেশনা তা উপলব্ধি ও অনুশীলন কেমনে করতে হয় তার নাজরানা পেশ করে চলেছেন জামায়াত- শিবিরের নেতাকর্মী।
বন্যার প্রারম্ভিক লগ্ন থেকে শুরু জামায়াত মানুষের সাহায্যে অগ্রণী ভূমিকায়। সিলেট সিটি করপোরেশন ও তৎপার্শ্ববর্তী এলাকা, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথ, ও দক্ষিণসুরমা উপজেলার বন্যা উপদ্রুত অঞ্চলে ত্রাণ তৎপরতা চালাচ্ছে জামায়াত। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরকে সমন্বয়ক করে ত্রাণ কমিটি করে দেয়া হয়েছে। ইতোমধ্যে জামায়াতের আমীর ছাড়াও কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. রেজাউল ইসলাম, আল্লামা সাঈদীপুত্র শামীম সাঈদীসহ প্রায় অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা সিলেটে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন বলে দলীয় সুত্র জানায়।
সিলেট মহানগরীর দূর্গত এলাকায় ২২জুন পর্যন্ত জামায়াত প্রায় ৫০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী প্রদান করেছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে বিস্কুট, চানাচুর, চিড়া, গুড়, মুড়ি, ব্রেড, চাল, ডাল, তেল, আলু, চিনি, মোমবাতি, লাইটার, দিয়াশলাই, বিশুদ্ধ পানি ও শিশু খাদ্য। মহানগরী এলাকায় প্রায় সাড়ে ৬ হাজার পরিবারের ৪২হাজার মানুষ জামায়াতের ত্রাণ সহায়তা পেয়েছেন।
সিলেট জেলা দক্ষিণ এ বন্যার ভয়াবহতা অপেক্ষাকৃত কম। সিলেট জেলা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, নায়েবে আমীর দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ এর নেতৃত্বে জামায়াত ত্রাণ তৎপরতা চালাচ্ছে। দলীয় সুত্র বলছে ইতোমধ্যে প্রায় ১৫ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত ২হাজার ৩শ ৫০ টি পরিবারের ৯ হাজার ৪ শত ৬৫ টি জন বন্যা দূর্গত মানুষ এই ত্রাণ সুবিধা ভোগ করেছেন।
একইভাবে সুনামগঞ্জ ও হবিগঞ্জের বন্যা দূর্গত মানুষের মাঝে জামায়াত ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে জেলা দুটির ত্রাণ তৎপরতার বিস্তারিত পরিসংখ্যান প্রভাতবেলা’র কাছে এসে পৌছায়নি এখনো।
সিলেটে মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রিয় কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম প্রভাতবেলাকে বলেন, জামায়াত তার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। মানুষের এই বিপদের সময়ে সামর্থবান সকলকে দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান ফখরুল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি