জালালাবাদ গ্যাসের সিবিএ নির্বাচনে এমপ্লয়িজ ইউনিয়নের জয়

প্রকাশিত: 2:33 PM, November 11, 2020

জালালাবাদ গ্যাসের সিবিএ নির্বাচনে এমপ্লয়িজ ইউনিয়নের জয়

প্রভাতবেলা ডেস্ক:

জালালাবাদ গ্যাস টিএন্ডডি সিস্টেম লিমিটেডের যৌথ দরকষাকষি প্রতিনিধি (সিবিএ) নির্ধারনী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি নং- চট্ট ২৫২০)। মোমবাতি প্রতীক নিয়ে তারা ১২৯ ভোট পেয়ে বিজয়ী হয়। ছাতা প্রতীকে ৫৪ ভোট পেয়ে তাদের নিকটবর্তী অবস্থানে ছিলো জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রধান কেন্দ্র ও মৌলভীবাজার জোনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে কোম্পানির বিদ্যমান দুটি ট্রেড ইউনিয়ন জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ (রেজি নং- চট্ট ১৬৯০) ও জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি নং- চট্ট ২৫২০) প্রতিদ্বন্দ্বিতা করে।

নির্বাচনে কোম্পানির ১৮৪ জন কর্মচারী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মধ্যে, জালালাবাদ গ্যাস টিএন্ডডি সিস্টেম লিমিটেড প্রধান কেন্দ্র সিলেটে ১৪৭ ও মৌলভীবাজার জোনে ৩৭টি ভোট প্রদান করা হয়।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় জালালাবাদ গ্যাস টিএন্ডডি সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ এবং সিলেট শ্রম অফিসের প্রতি কৃতজ্ঞতা জানান জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন’র সভাপতি আব্দুর রহমান।

আরও পড়ুন  দিরাইয়ে বাসে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি শহীদ গ্রেপ্তার

এছাড়াও এই নির্বাচনে তাদেরকে বিপুল ভোটে বিজয়ী করায় জালালাবাদ গ্যাসের সকল কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যতে শ্রমিকদের অধিকার আদায়ে সকল শ্রমিকদের সহযোগিতা কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ