জুড়ীতে করোনায় মৃত হান্নানের দাফন করলো উপজেলা প্রশাসন

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২০

জুড়ীতে করোনায় মৃত হান্নানের দাফন করলো উপজেলা প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, গোয়ালবাড়ী, জুড়ী:  করোনা ভাইরাস কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা মৃত্যুবরণকারী জুড়ীর আব্দুল হান্নানের জানাযা সম্পন্ন হয়েছে। উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের নিজ গ্রাম জালালপুরে জানাযা ও দাফন সম্পন্ন হয়।উপজেলা প্রশাসনের উদ্যোগে নামাজে জানাজার ও দাফন স্বাস্থ্যবিধি অনুসারে সম্পন্ন করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দাফন সম্পন্ন করা হয়।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সমরজিৎ সিংহ, ডাঃ শহিদুল আমিন, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জাহাঙ্গীর হোসেন সর্দার, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, কেন্দ্রীয়  ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি হুমায়ুন রশিদ রাজি, ইউপি সদস্য সহিদুল ইসলাম মুসলিমসহ স্থানীয় সেচ্ছাসেবী টিম জানাযা ও দাফন কাজে অংশ গ্রহণ করেন।

প্রসঙ্গত, মৃত আব্দুল হান্নান, সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় মারা যান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ