সিলেট | |
প্রকাশিত: 12:26 PM, February 23, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জের গ্যাস ফিল্ড থেকে তেল উৎপাদন চালু করার দাবিতে এবার পেট্রোল পাম্প মালিক সমিতির পাশাপাশি আন্দোলনে নেমেছে সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ দক্ষিণ সুরমার মোগলাবাজারের যমুনা ডিপোর সামনে অবস্থান করে বিক্ষোভ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ধরণের সহযোগীতা পাচ্ছি না। আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ একাধিকবার জেলা প্রশাসনের সাথে বৈঠক করলেও কোন সুরাহা হয়নি। রেলপথের উদাসিনতার কারণেই সিলেটে তেলের সংকট দেখা দিয়েছে।
তারা আরও বলেন, একটি মহলের ইন্ধনে আমাদের সিলেটের গ্যাস ফিল্ড থেকে তেল উৎপাদন বন্ধ রাখা হয়েছে। সিলেটে যে পরিমাণ তেল উৎপাদন করা হত, তা সিলেটে বিভাগের চাহিদা পূরণ করে দেশের অন্যান্যস্থানে বিক্রি করা হত। কিন্তু ৫ মাস থেকে সিলেটে তেল উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক নেতা বলেন, গত কিছুদিন আগে ৬ দফা দবি নিয়ে আমাদের একটি আল্টিমেটাম ছিল।পরে জেলা প্রশাসক আমাদের জানিয়েছিলেন বিষয়টি তিনি দেখবেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ।
তিনি আরও বলেন, আগামী শনিবারের মধ্যে যদি আমাদের দাবি না মানা হয় এবং সমস্যা সমাধান না হয় তাহলে পরদিন রোববার থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট চলবে।
সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সদস্য আব্দুল জলিল জানান, রেলপথে সিলেটে পর্যাপ্ত পরিমাণ তেল আসছে না। চট্টগ্রাম থেকে তেল আসার কারণে সিলেটে তেলের সংকট দেখা দিয়েছে। যে পরিমাণ তেল সিলেটে আসে সেই তেল চাহিদা পূরণ করা হচ্ছে না। একটি মহলের ইন্ধনে সিলেটের গ্যাস ফিল্ড থেকে তেল উৎপাদন বন্ধ করে রাখা হয়েছে। আমাদের দাবি গোলাপগঞ্জের গ্যাস ফিল্ড থেকে তেল উৎপাদন করা শুরু করতে হবে। পর্যাপ্ত পরিমাণ তেল না আসায় আমাদের শ্রমিকরাও কষ্টে দিন যাপন করছেন। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি