জয় দিয়ে হকি লিগ শুরু করলো মোহামেডান

প্রকাশিত: 10:26 PM, April 30, 2018

মাঠে ময়দানে প্রতিবেদকঃ জয় দিয়ে হকি লিগ শুরু করলো মোহামেডান স্পোটি ক্লাব। আজ সোমবার মৌসুমে প্রথম মাঠে নামলো সাদা-কালোরা। ক্লাব কাপ লিগে অংশ নেয়নি মোহামেডান। মওলানা ভাসানী স্টেডিয়ামে ফ্লাডলাইটে অনুষ্ঠিত ম্যাচে লিগের শুরুটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন মোহামেডান ভাল করেছে। ম্যাচে সাদা-কালোরা জার্সিদারীদের কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব।
ম্যাচের প্রথমার্ধে মোহামেডান একচেটিয়া ফিল্ড দখল করে খেলে। ফলে গোলের দেখা পাওয়াটা কঠিন হয়নি। প্রথমার্ধে ৩-০ গোলে পৌঁছে দিয়েছে অ্যাজাক্স এর গোলবারে। তবে দ্বিতীয়ার্ধে খেলায় কিছুটা ধীর গতিতে চলে। বিরতির পর গোল আসে মাত্র একটি। খেলায় ৭ মিনিটে গোল পায় মোহামেডান। মাকসুদুল আলম হাবুলের ফিল্ডগোলে এগিয়ে যায় মোহামেডান। পুরো ম্যাচে জিমি খেলেছেন অসাধারণ। জাতীয় অধিনায়ক জিমি ২০ মিনিটে দলের গোল ব্যবধান দ্বিগুণ করেন। মাত্র চার মিনিট পর আবারও জিমির অ্যাটাক। ম্যাচের ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করলেন। বিরতির আগে মোহামেডান এগিয়ে ছিল ৩-০ তে।

আরও পড়ুন  দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের জয়

জিমি হ্যাটট্রিক পূরণ করেন ৪৪ মিনিটে। প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশন ৪-০ গোলের জয়েই শুরু করলো সাদা-কালোরা। অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব গোল করার মত কার্যকরী কোন সুযোগ করে উঠতে পারেনি।

এর আগে দিনের প্রথম ম্যাচে জিতেনি কোনো দল। আজাদ স্পোর্টিং ক্লাব ও ওয়ান্ডারার্স ক্লাবের মধ্যেকার ম্যাচটি গোলশূণ্য ড্র হয়।

সর্বশেষ সংবাদ