সিলেট ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
টাঙ্গাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১২টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার সহবত ইউনিয়নের দাসপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাগরপুর উপজেলার পাইকশা মাইজাল গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হিয়া সুকন্যা, দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে শুভ আক্তার সানি ও টাঙ্গাইল সদর উপজেলার বীরপুশিয়া খারজানা গ্রামের গোলাম মোস্তফার ছেলে বাপ্পি।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, রাতে মোটরসাইকেলে চেপে তিনজন টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। রাত ১২টার দিকে তারা নাগরপুর উপজেলার সহবত ইউনিয়নের দাসপাড়া মোড়ে এসে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।
ওসি জানান, পুলিশ ট্রাকটি জব্দ করেছে। বর্তমানে মরদেহগুলো নাগরপুর থানায় রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি