ট্রেনযাত্রীর বাইরে হাত || ট্রাকের ধাক্কায় কবজি বিচ্ছিন্ন

প্রকাশিত: 4:33 PM, November 6, 2023

ট্রেনযাত্রীর বাইরে হাত || ট্রাকের ধাক্কায় কবজি বিচ্ছিন্ন

ট্রেনযাত্রীর হাত বাহিরে থাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে কবজি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রভাতবেলা প্রতিবেদক♦

গণমাধ্যম ও সমাজকর্মী রাহেলা সিদ্দিকা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উপবন বিমানবন্দর ছাড়ার পর ট্রেনের যাত্রীর হাত জানালার বাহিরে থাকায় ওপর দিক থেকে আসা ট্রাকের সাথে লেগে কবজি  কেটে পড়ে যায়, আহত যাত্রী জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের এরালিগুল  বাসিন্দা। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মর্মান্তিক দূর্ঘটনার শিকার ব্যক্তির নাম গ্রামের  মাজেদ খান। এদিকে, গোয়ালবাড়ীর সমাজকর্মী জিবলু আহমদ প্রভাতবেলাকে জানান,  মাজেদ খান ((৩৫) এরালীগুল গ্রামের ইসহাক খানের ছেলে এবং স্থানীয় বিএনপি নেতা মোশতাক খানের ছোট ভাই। তিনি  হোছন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।  তাকে  ঢাকার উত্তরা লেক ভিউ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাজেদ খানের রক্তমাখা সিট

মাজেদ খানের রক্তমাখা সিট

ঘটনায় জড়িত ট্রাক চালককে আটক করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। রোববার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের কাছাকাছি মধুমিতা রেলক্রসিং পার হওয়ার সময় রেলক্রসিংয়ের পাশে থাকা একটি বালুভর্তি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ট্রেনের জানালা দিয়ে বাইরে থাকা ট্রেন যাত্রী মাজেদের বাম হাতের কবজি কেটে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। পরে চালক ট্রেন থামিয়ে আহত মাজেদকে নামালে, স্থানীয়রা দ্রুত তাকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

যে ট্রেনের যাত্রী ছিলেন মাজেদ (বামে) কবজি কেড়ে নেয়া ট্রাক (ডানে)

যে ট্রেনের যাত্রী ছিলেন মাজেদ (বামে) কবজি কেড়ে নেয়া ট্রাক (ডানে)

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি ট্রাক রেললাইনের ওপর উঠে পড়লে ট্রাকটিকে ধাক্কা দেয় ট্রেন। এতে একজন যাত্রী গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক ছোটন শর্মা বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ড্রাইভারকে আটক করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন  ৫৫ পৌরসভায় বিজয়ী যারা

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ