ডাক্তার হতে চায় ছাতকের মারুফ

প্রকাশিত: 4:50 PM, June 4, 2020

ডাক্তার হতে চায় ছাতকের মারুফ

 

প্রতিনিধি, ছাতক:

বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ফাহিম শাহরিয়ার মারুফ ।

 

মারুফ এবার ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজে থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করে ।

 

স্কুল শিক্ষিকা মা ও সরকারি চাকুরীজীবি বাবার মেধাবী সন্তান মারুফ ২০১৬ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি ও ২০১৩ সালে ও অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল।

 

মারুফের মা স্কুল শিক্ষিকা পারভীন বেগম বলেন, আমার সন্তানের মধ্যে একটা অন্যরকম প্রতিভা রয়েছে। সে বড় হয়ে ডাক্তার হতে চায়। সেভাবেই তাকে আমরা তৈরি করার চেষ্টা করেছি।

 

মারুফ বলে, আমার এ সাফল্যের পেছনে বাবা-মা, পরিবার ও শিক্ষকদের অবদান সবচাইতে বেশি। আমি মন দিয়ে লেখাপড়া করে ডাক্তার হতে চাই। মানুষের সেবা করতে চাই। আমি সবার কাছে দোয়া প্রার্থী।

আরও পড়ুন  অর্গানোগ্রাম বাস্তবায়ন ও নিয়োগের দাবিতে সিকৃবিতে মানববন্ধন

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ