সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০
র্যাবের এই কর্মকর্তা জানান, গত ১৫ জানুয়ারি জন্মদিনের কথা বলে ভুক্তভোগী ওই কিশোরীকে ডেকে নেওয়া হয়। এক পর্যায়ে তাকে ফুসলিয়ে কোমল পানীয়ের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে পান করিয়ে হত্যার ভয় দেখিয়ে চার বন্ধু মিলে গণধর্ষণ করেন। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।
র্যাব কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেয়ে শুক্রবার রাতে নগরীর রাজবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি শরীফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে ইমরান হাসান সুজন ও শরিফ উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্য মতে ধর্ষণের পরিকল্পনা ও ধর্ষণকারী আহসান ওরফে হাসানকে গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবকরা জানান, ভুক্তভোগী কিশোরীকে তারা জন্মদিনের কথা বলে ডেকে নিয়ে জন্মদিনের কেক কেটে সবাই মিলে আনন্দ-উল্লাস করেন। একপর্যায়ে কোমল পানীয়ের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে পান করিয়ে অজ্ঞান করে তাকে পালাক্রমে গণধর্ষণ করেন। এ সময় অভিযুক্ত ইমরান হাসান সুজন তার মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি