ডেভিড বেকহ্যামের উত্তরসূরি যখন হ্যারি কেইন

প্রকাশিত: 12:28 AM, June 25, 2018

মাকসুদা লিসাঃ দলের নেতৃত্বে যিনি থাকেন, তাকে সামনে থেকে লীড দিতে হয়। তার অনুপ্রেরণায়, তার উৎসাহে অপর খেলোয়াড়েরা উজ্জিবত হন। নিজেদের সেরাটা মাঠে দেবার চেষ্টায় ঘাম ঝরান।

 

ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক রাশিয়া বিশ্বকাপ আসরে যোগ্য দলনায়কের ভূমিকায়।

 

হ্যারি কেইন ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সেরা দলীয় সাফল্যের রুপকার হয়ে গেলেন। তার হাতে শোভা পাওয়া আরম ব্যল্টটি রক্ষিত থাকবে মিউজিয়ামে।

 

রোববার (২৪ জুন) গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশরা। ইংল্যান্ডের গোলের স্রোতে ভেসে গেল বিশ্বকাপে নবাগত দল পানামা। পানামার বিপক্ষে ইংলিশদের ৬ গোল এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো দলের সর্বোচ্চ স্কোর।

 

এত গোছানো ফুটবল। এত নান্দনিকতা। কৌশলের মারপ্যাঁচ। ফরওয়ার্ড, মিডফিল্ডার ও ডিফেন্ডারদের ক্রীড়াশৈলী মুগ্ধ বিস্ময়তা ছড়িয়েছে।

 

ডেভিড ব্যাকহ্যামের সঙ্গে হ্যারি কেইন

 

 

ইংলিশরা ভদ্র। সেটা পোশাকআশাক বলেন, আদব-কায়দায় বলেন, কিংবা খেলার মাঠে। কেতাদুরস্ত ভাব। আভিজাত্যের ছোঁয়া সর্বত্র। অহংকারীও বলা চলে। এটা চলে এসেছে পূর্বসূরিদের কাছ থেকে।

আরও পড়ুন  কষ্ট হলেও ঘরে থাকার আহবান বেগম জিয়ার

 

নিজেদের সেরাদের তালিকায় রাখতেই পছন্দ ইংল্যান্ডের। যার জ্বলন্ত উদাহরণ সাবেক ইংল্যান্ড সুপার ষ্টার ডেভিড বেকহ্যাম।

মাঠে, মাঠে বাইরে। বেকহ্যাম এখনও ইংল্যান্ডের তরুণ ফুটবলাদের সামনে এক উজ্জ্বল নক্ষত্র। অনুপ্রেরণা।

 

এবারের রাশিয়া বিশ্বকাপ আসরে পানামার বিপক্ষে ইংলিশ অধিনায়ক হ্যারি এডওয়ার্ড কেইন হ্যাট্রিক করে নিজেকে নিয়ে গেলেন উচ্চতায়। জনপ্রিয়তার হয়তো বেকহ্যাম এর মত শীর্ষে অবস্থান নয় কেইনের। তবে যা অর্জন করে নিলেন। ইতিহাসের পাতায় থাকবেন অমলিন।

 

হ্যারি এডওয়ার্ড কেইন বয়স বা কত ! ২৮ জুলাই ২৫ শে পা দিবেন কেইন। টগবগে, উচ্ছল এক ইংলিশ ফরওয়ার্ড।
এই বয়সেই বিশ্বকাপ আসরে কেইন। এত অল্প বয়সে এত দ্রুত জাতীয় দলের অধিনায়কের ভূমিকায়। তাক লাগানো তার নেতৃত্ব গুণাবলী। দুই ম্যাচে করেছেন পাঁচ গোল। বিশ্বকাপ বাছাই পর্বের ৬ ম্যাচে তার বুট থেকে এসেছে ৫ গোল।

 

সামনে অফুরন্ত সম্ভাবনা। সুযোগ।  হ্যারি এডওয়ার্ড কেইন জাত চেনাবেন। তারকাখ্যাতি, জমপ্রিয়তার শীর্ষে পৌঁছেতে সময় খুব বেশী নেবেন না এই ইংলিশ ফরওয়ার্ড।

আরও পড়ুন  জুড়ীতে দুর্ঘটনায় আহত সেই শিক্ষক মারা গেছেন

 

পানামার বিপক্ষে সাজান জোন্স-কেইনরা ছিলেন দূর্বার। গ্যালারীতে উপস্থিত দর্শক ও টেলিভিশন সেটের সামনে বসে যারা খেলা দেখছিলেন তাদের চোখ ছানাবড়া। এতো রীতিমতো গোলের প্লাবন।

 

এবারের বিশ্বকাপে দ্বিতীয় হ্যাট্রিকের রেকর্ড হ্যারি এডওয়ার্ড কেইনের। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে এর আগে ১৯৬৬ সালে জিওফ হার্ট ও ১৯৮৬ সালে গ্যারি লিনেকারের হ্যাট্রিকের ইতিহাস রয়েছে। তাদের কাতারে এখন হ্যারি এডওয়ার্ড কেইন।

 

কেইন কি পারবেন তার আদর্শ ডেভিড বেকহ্যামের জায়গায় নিজেকে নিয়ে যেতে । সময়ই এর সঠিক উত্তর দেবে।

 

“Leadership is not about a title or a designation.

It’s about impact, influence and inspiration.

Impact involves getting results, influence is about spreading the passion you have for your work, and you have to inspire team-mates and customers.”

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ