ঢাকা-সিলেট: বাসের চেয়ে বিমানের খরচ কম!

প্রকাশিত: 12:59 PM, June 4, 2020

ঢাকা-সিলেট: বাসের চেয়ে বিমানের খরচ কম!

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

করোনা পরিস্থিতিতে বর্তমানে ঢাকা থেকে সিলেটে এসি বাসের ভাড়া ২ হাজার টাকা, অন্যদিকে আকাশপথে মাত্র ১ হাজার ৯৯৯ টাকা। এ অফার দিয়েছে দেশের শীর্ষ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, জীবন ও জীবিকার এ সংকটকালীন মূহূর্তে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রাম ও সৈয়দপুরের মতো সিলেট রুটেও যাত্রীদের জন্য নূন্যতম ভাড়া নির্ধারণ করেছে ১ হাজার ৯৯৯ টাকা। এ অফারের ফলে আকাশপথে যে কারো ভ্রমণ পরিকল্পনা সহজ হবে বলে আশা করছে তারা।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারীকালীন সময়ের কথা বিবেচনা করে পহেলা জুন থেকে এয়ারলাইন্স সেক্টরে, বিশেষ করে ইউএস-বাংলা সবচেয়ে কম ভাড়ায় সব ধরনের স্বাস্থ্যবিধি পালন করে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে। এ এয়ারলাইন্স বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, সিলেটে ১টি ও সৈয়দপুরে ৩টি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

আরও পড়ুন  উৎমা পাথর কোয়ারিতে ফের শ্রমিকের মৃত্যু

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ