ঢাকা সিলেট মহা সড়ক যেন মরণ ফাঁদ

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮

ঢাকা সিলেট মহা সড়ক যেন মরণ ফাঁদ

ছনি চৌধুরী,হবিগঞ্জ সংবাদদাতাঃ ঢাকা সিলেট মহা সড়কের বাহুবল উপজেলার বৃহত্তম দ্বিগাম্বর বাজারে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক সহ ৩ জন আহত হয়েছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি গাড়ি। ২৯ এপ্রিল রবিবার সকাল ৯ টার দিকে এঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেট গামি ট্রাক ( ঢাকা মেট্রো ট- ১৫-০২৬৩) ও সিলেট থেকে ঢাকা গামি মোনালিসা ট্রান্সপোর্টে কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো ড- ৬৪৪৬) এর মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার গাড়িতেই আটকা পড়ে যায়। স্থানীয় জনতা আধা ঘন্টা প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়। এতে দুই গাড়ির চালক সহ ৩ জন আহত হয়। আহতদের বাহুবল হাসপাতালে প্রেরন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ,মহা সড়কের উপর অবৈধ ভাবে সিএনজি পার্কিং করে রাখায় একটি সিএনজিকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। যদি দুর্ঘটনা কবলিত ট্রাকটি হাইল্যান্ড পার হয়ে মহা সড়কের পশ্চিম পার্শে চলে আসতো তাহলে বাজারের অনেক ব্যবসায়ী ও পাইকারগণ গাড়ির নিচে চাপা পড়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে যেত।

সর্বশেষ সংবাদ