সিলেট | |
প্রকাশিত: 4:29 PM, March 14, 2021
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুরে সাদিকুর রহমান আনান (২২) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
গতকাল শনিবার (১৩ মার্চ) দুপুরের দিকে নিজ ঘরে গলায় রশি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন বিষয়টি দেখে ফেলায় তাকে আড়া থেকে নামিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
রোববার দুপুরে থানা পুলিশ নিহতের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত আনান উপজেলা সদরের সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে ও বিশ্বম্ভরপুর উপজেলার দীগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, প্রাথমিকভাবে ওই ছাত্রের আত্মহননের কারণ জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি