সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: তিন ঘন্টার মাথায় আবার বরখাস্ত আরিফুল হক চৌধুরী। দীর্ঘ আইনী লড়াই করে আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে মেয়রের চেম্বারে প্রবেশ করেন আরিফ। এর আগে দলীয় নেতাকর্মীসহ বিশাল শোডাউন করে কুমারপাড়াস্থ বাসা থেকে অস্থায়ী নগর ভবনে আসেন আরিফ। সাধারণ নাগরিক, সুশীল সমাজ, সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা এক পলক দেখার জন্য ভীড় জমান মেয়র চেম্বারের সামনে। খোশ গল্প আর দীর্ঘদিনের অনুপস্থিতির স্মৃতিচারণ শেষ করতে না করতেই আরেকটি বজ্রপাত। সিটি করপোরেশনে আসে একটি ফ্যাক্সবার্তা।
ওই বার্তায় বলা হয়েছে, ‘আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল মামলা-৪/২০০৯ এর সম্পূরক অভিযোগপত্র গত ২২ মার্চ আদালতে গৃহিত হয়েছে। সেহেতু সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগ আইন ২০০৯ এর ১২ উপধারা প্রদত্ত ক্ষমতাবলে সাময়িক বরখাস্ত করা হলো।’
এ ঘটনা এখন টক অব দ্যা সিটি। সকালে মেয়র বিকেলে বরখাস্ত। আরিফের অনুরাগীমহলে উদ্বেগ উৎকন্ঠা। সিলেট সিটি করপোরেশনের ভাগ্যাকাশে আবার মেঘের ঘনঘটা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি