দ. আফ্রিকায় বয়ফ্রেন্ডের হাতে ৫ সন্তানসহ গার্লফ্রেন্ড খুনঃশেষকৃত্য সম্পন্ন

প্রকাশিত: 1:51 AM, December 8, 2020

দ. আফ্রিকায় বয়ফ্রেন্ডের হাতে ৫ সন্তানসহ গার্লফ্রেন্ড খুনঃশেষকৃত্য সম্পন্ন

প্রতিনিধি,দক্ষিণ আফ্রিকা ♦ দক্ষিণ আফ্রিকায়  বয়ফ্রেন্ডের পাষন্ডতায় নিহত ৫ সন্তান ও মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গত রোববার (৬ ডিসেম্বর)  এ শেষকৃত্য অনষ্ঠিত হয়। অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার পুলিশ মিনিস্টার ভেকি কে্লে সহ প্রভিন্সিয়াল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

 

নির্মম এই মার্ডার ট্রাজেডির পর পুরো দক্ষিণ আফ্রিকা জুড়ে এক শোক বিরাজ করছে। গোটা দক্ষিণ আফ্রিকা জুড়ে ক্ষোভ আর নিন্দার ঝড় বইছে। সম্প্রতি  দক্ষিণ আফ্রিকায় জেন্ডার বেজ্ড ভায়োলেন্স তথা গৃহবিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে।

 

 

প্রভাতবেলা’র দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি জানান, ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার ইস্টার্ণকেপ প্রভিন্সের সাইডাবেকউইনি লোকেশনে ঘটে  এক নির্মম হত্যাকান্ড। পাষন্ড বয়ফ্রেন্ডের নির্মমতায় খুন হন নমজামো এমলান্তি নামের ৪২ বছরের এক মহিলা। হত্যাকারীর নাম মাকুলা। এমলান্তি তার গার্লফ্রেন্ড। তারা লিভ টুগেদার করতো।

 

 

শুধু কি গার্লফ্রেন্ডকে হত্যা করেছে পাষন্ড বয়ফ্রেন্ড? একই সাথে তার ্ঔরসজাত তিন সন্তান ও আগের দুই সন্তানকে হত্যা করে মাকুলা (৩২)। এদের মাঝে ৬ মাস বয়সি এক শিশু সন্তানও রয়েছে।

আরও পড়ুন  ফিলিপাইনে যাচ্ছেন অর্থমন্ত্রী

 

 

হত্যাযজ্ঞ ঘটিয়ে পাষন্ড মাকুলা পালিয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়ে যেতে চাইলে পুলিশ গত ২৬ নভেম্বর কিংস উলিয়াম টাউন থেকে তাকে গ্রেফতার করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ